শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

খেপলেন শাকিব, করবেন মামলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু মানুষ চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছেন। আর এতেই খেপেছেন ঢালিউডের এ শীর্ষ নায়ক। নিচ্ছেন মামলার প্রস্ততি।

গণমাধ্যমে শাকিব বলেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। এর মধ্যে এক সিনিয়র নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে ছবির কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অনভিপ্রেত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়।

আরেক নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না।

দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। আমাকে নিয়ে কেন? আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতিপূর্বে আমার স্টারডাম ক্ষুণ্ণ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023