শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর উঠে গেলো বাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক।

তিনি বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ট্রাফিকের এই কর্মকর্তা বলেন, কিছু মানুষ হয়তো আহত হয়েছেন, তবে ঘটনার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে চলে গেছেন। আমরা এসে তাদের পাইনি।

এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নিতে যে ক্রেন আনা হয়েছিল তাতে সরানো যায়নি। পরে অন্য আরেকটি ক্রেন এনে বাস ও মাইক্রোবাস সরানোর চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর থেকেই বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023