ভারতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। এ প্রেক্ষাপটে দেশটির রাজধানী নয়া দিল্লিতে নৈশ কারফিউ জারি করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, ভারতে ওমিক্রনের জেরে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে।
সোমবার ভারতে ওমিক্রন শনাক্তের হার বেড়েছে ৩৭ শতাংশ। এদিন দেশটিতে ৫৭৮ জনের ওমিক্রন শনাক্ত হয়। এর আগের দিন (রোববার) ৪২২ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে।