বছরজুড়ে আলো ছড়িয়েছেন তারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

দরজায় কড়া নাড়ছে ২০২২। করোনার ধাক্কা সামলে নিয়ে বিনোদন অঙ্গনে ২০২১ জুড়েই ছিল নতুন নতুন নাটকের সমাহার। এসব নাটকে আলো ছড়িয়েছেন যারা, তাদের নিয়েই এ আয়োজন।

আফরান নিশো

কাজের বিষয়ে যেমন খুঁতখুঁতে, তেমনি চরিত্র নির্বাচনেও দূরদর্শী। অভিনয়ের জগতে নিজের অবস্থান নিজেই গড়েছেন। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২১ সালেও নিশোর অনবদ্য অভিনয় দেখা গেছে বেশ কিছু নাটকে। এর মধ্যে ‘তাকে ভালোবাসা বলে’, ‘এক মুঠো প্রেম’, ‘ভুলতে পারি না’, ‘হ্যালো শুনছেন’ নাটকগুলো উল্লেখযোগ্য। তবে ‘ঘটনা সত্য’ নাটকটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

জিয়াউল ফারুক অপূর্ব

দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় একচেটিয়া জনপ্রিয়তা পাওয়া অভিনেতাদের মধ্যে ওপরের দিকেই রয়েছে তার নাম। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেন সহজেই। যার প্রমাণ অপূর্ব অভিনীত নাটকগুলোর দিকে চোখ রাখলেই পাওয়া যায়। এ বছর তার জনপ্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য- ‘তোমার হাতটি ধরে’, ‘পাশের বাসার ছেলেটা’, ‘স্বামীর ১০টি বদঅভ্যাস’ প্রভৃতি। এ ছাড়া বিয়ে করেও আলোচনায় ছিলেন অপূর্ব।

মিশু সাব্বির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। সাবলীল অভিনয়ের কল্যাণে নির্মাতাদের পছন্দের তালিকায় শীর্ষেই থাকেন এ অভিনেতা। চলতি বছর মিশু সাব্বির অভিনীত বেশ কিছু নাটক দর্শকের পছন্দের তালিকায় ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘দুবাই জামাই’, ‘আসল পুুরুষ’, ‘মাইনকা চিপা’, ‘দ্য টেম্পল রান’, ‘ট্যাবলেট’, ‘একদিন চাকুরী হবে’, ‘ডেঞ্জার বউ’, ‘লোকাল বয় ভার্সেস বিউটি কুইন’ প্রভৃতি।

মুশফিক আর ফারহান

‘প্রেম ছাড়া নাটক হয় না’- বর্তমান সময়ে এটাই নাটকের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যতিক্রম আছেন কেউ কেউ। তারা প্রেমের বাইরেও জীবনের গল্প বলার চেষ্টা করছেন। সেই সঙ্গে দেখছেন সফলতার মুখ। ফারহান তাদেরই একজন। নায়ক নয়, বরং নিজেকে তৈরি করেছেন অভিনেতা হিসেবে। এ বছর তার অভিনীত ‘পাগল তোর জন্য’, ‘সেপারেশন’, ‘কালাই’, ‘ইমোশনাল’, ‘তুমি আছো তাই’ নাটকগুলো ভক্তদের পছন্দের তালিকায় ছিল।

তৌসিফ মাহবুব

বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা তিনি। অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছেন সুনিপুণ অভিনয় দিয়ে। ২০২১ সালেও তৌসিফ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘চিরকাল’, ‘কেমন আছেন দুলাভাই’, ‘সাদা’, ‘মোর দ্যান ফ্রেন্ড’, ‘বয়ফ্রেন্ড অব দ্য ইয়ার’ প্রভৃতি। তবে সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৌসিফ।

কেয়া পায়েল

অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। চলতি বছরের দুই ঈদে তাকে দেখা গেছে সর্বাধিক নাটকে। এ ছাড়া কেয়া পায়েল বছরজুড়েই অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘পাগল তোর জন্য’, ‘প্রেম প্রেম ভাব’, ‘ভাইয়া ডাকা নিষেধ’, ‘স্যারের বিয়ে’, ‘ওয়ান সাইডেড লাভ’, ‘হঠাৎ এলো বৃষ্টি’, ‘না হবে না কিছুতেই’, ‘ভালোবাসা প্রমাণিত’ প্রভৃতি।

সামিরা খান মাহি

চলতি বছর নতুনদের মধ্যে বেশ কয়েকজন তারকা অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘ইমোশনাল ম্যান’, ‘দে দৌড়’, ‘লুঙ্গিবাজ’, ‘দ্য টেম্পল রান’, ‘মাইনকা চিপা’, ‘দৌড়ের উপর’, ‘ভালোবাসি না’ প্রভৃতি।

রোকাইয়া জাহান চমক

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। চলতি বছর বেশ আলোচনায় এসেছেন ‘মহানগর’ ওয়েব সিরিজে অভিনয় করে। এ ছাড়া একাধিক নাটকে অভিনয় করে চমক প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘দ্য রেস’, ‘নটি ভার্সেস কিউটি’, ‘ভাইরাল হাজবেন্ড’ প্রভৃতি।

মেহজাবিন চৌধুরী

‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করে আফরান নিশোর মতোই বেশ সমালোচনায় পড়তে হয়েছে তাকে। পরে এ নিয়ে মেহজাবিন দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। এর বাইরে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম-বিয়ে ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি। আর নাটকে অভিনয় দিয়ে নজর তো কেড়েছেনই। মেহজাবিনের উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘আলো’, ‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’, ‘চুমকি চলেছে’ প্রভৃতি।

তাসনিয়া ফারিন

শোবিজে যাত্রা অল্প দিনের, কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন দ্রুতই। নির্মাতাদের পছন্দের তালিকায়ও শীর্ষে রয়েছেন তিনি। এ বছর ফারিন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘আদরে’, ‘এই মন তোমারি’, ‘দিস ইজ ওয়াইফ’, ‘মন দরিয়া’, ‘লাভ নট রিভেঞ্জ’ প্রভৃতি। এ ছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’তে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তানজিন তিশা

তরুণ প্রজন্মের ক্রাশ, সেই সঙ্গে অভিনয়জ্ঞান অসাধারণ। বর্তমান সময়ে নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীও তিনি। গ্ল্যামারপ্রধান কাজ ছাড়াও বেশ কিছু কাজ দিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তানজিন তিশা। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘হ্যালো শুনছেন’, ‘এক মুঠো প্রেম’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ফ্রেন্ডস ভার্সেস চিটার্স’, ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’, ‘অপরাজিতা’ প্রভৃতি। এ ছাড়া ‘নারী সুন্দর তার সত্তায়’ শিরোনামের ওভিসিতে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023