শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

এইচএসসিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

আগামী ৫ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন। ভর্তি কার্যক্রম শেষে ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভর্তি প্রক্রিয়া শুরুর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে এ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হবে।

শিক্ষা বোর্ডগুলো ২৯ বা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

জানা গেছে, একাদশ শ্রেণির আবেদনের ফল তিন ধাপে দেয়া হবে। প্রথম ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল দেয়া হবে ২৪ ফেব্রুয়ারি। ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

সূত্র জানিয়েছে, ভর্তি নীতিমালা চূড়ান্ত অনুমোদনে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে ঢাকা বোর্ড। নীতিমালায় এবারও শিক্ষা মন্ত্রণালয় নামে একটি কোটায় ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিধান যুক্ত করা হয়েছিল। তবে শিক্ষামন্ত্রীর আপত্তিতে তা বাতিল হয়ে গেছে।

এবার একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেয়া হয়েছে।

সাধারণ ও কারিগরি-মাদ্রাসা বোর্ডে ২০১৯ সালের আগে পাশ করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হবে। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সালের পাস করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এবারও যথারীতি চার্চ পরিচালিত নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার মাধ্যমে আলাদা শিক্ষার্থী ভর্তি করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023