শুটিংয়ে ফিরলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বলিউড বাদশা শাহরুখ খান। মাদককাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম জড়ানোর পর আর তিনি জনসম্মুখে আসেননি। তখন বলেছিলেন, আরিয়ান বাড়ি ফেরার পরেই কাজে যোগ দেবেন। ছেলের মুক্তির দেড় মাস পর এবার শুটিংয়ে যোগ দিলেন কিং খান।

বুধবার (২২ ডিসেম্বর) শুটিংয়ে যোগ দিয়েছেন শাহরুখ খান। এদিন মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার মুম্বাইয়ে এক বিজ্ঞাপনের শুটিং সেটে দেখা গেছে শাহরুখকে। এসময় তার পরনে ছিল কালো টি-শার্ট, চোখে রোদচশমা। যদিও ক্যামেরার লেন্সে শাহরুখের মুখ ধরা পড়েনি। তবে পেছন থেকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বলিউড বাদশা।

বাড়ি থেকে এতো দিন বের না হলেও গত সপ্তাহে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শাহরুখ। যেখানে তার চোখে-মুখে চিন্তার ছাপ দেখা গেছে।

আরিয়ান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর সব কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ। পুরো অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত আর ঘুমহীন রাত কাটিয়েছেন এই অভিনেতা। প্রায় এক মাস জেলে থাকার পর ছেলে বাড়ি ফিরলেই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন শাহরুখ।

সম্প্রতি মুম্বাই হাইকোর্টের এক খবরে স্বস্তি পেয়েছেন আরিয়ান। তার মুক্তির শর্তের মধ্য প্রধান শর্তটি বাদ দেওয়া হয়েছে। আদালত জানায়, প্রতি শুক্রবার এনসিবির অফিসে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023