নাসিরের সেই সুবাহকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। মাস খানেক আগেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী।

বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সোবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেনন নি।

ইলিয়াসকে বিয়ে করেছেন কিনা সুবাহকে এ প্রশ্ন করলে তিনি উত্তরে জানান, আমি বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি।

তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ। তবে একাধিক সূত্রের বরাতে জানা গেছে বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তার স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে, ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023