শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

দেশ ছাড়ার আগে যা বলে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

টাইগার তারকা সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ডে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল। জরুরি পারিবারিক প্রয়োজনে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। এবার নিয়ে টানা তৃতীয়বার নিউজিল্যান্ড সফরে নেই বাঁহাতি স্পিন অলরাউন্ডার।

অথচ নিউজিল্যান্ডে সাকিবের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ৪ টেস্টে ৫১৭ রান করেছেন ৭৩.৮৫ গড়ে, যেখানে সাকিবের টেস্ট গড় ৩৯.৫০। ক্যারিয়ারের ৫ সেঞ্চুরির দুটি নিউ জিল্যান্ডের মাটিতে। ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংসটি খেলেছিলেন কিউইদের ঘরে।

বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে সাকিব বলেছেন, ‘ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষ সিরিজে (টেস্ট সফর) অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই একশ করেছিল। ওখানে আসলে রান করা যায়। ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। তাহলেই হবে।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল ২০১৯ সালে। সেই সফরে সৌম্য সরকার ১৪৯ রান করেছিলেন। এছাড়া মাহমুদুল্লাহ ১৪৬, তামিম ১২৬ রান করেছিলেন। এবারের সফরে তারা কেউই নেই। নেই সাকিবও। দলে সিনিয়র বলতে আছেন মুশফিকুর রহিম। সাকিব যে ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক সেই ম্যাচে দেড়শ রানও করেছেন। আছেন মুমিনুল হকও। তবে দেশের বাইরে তার ব্যাটিং গড় বিবর্ণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023