শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবেন বিবাহিত ছাত্রীরাও

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা অবস্থায় ছাত্রীদের না থাকার নিয়মের বিধান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘প্রভোস্ট স্টান্ডিং কমিটি’র সভায় এ নিয়ম বাতিলের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত, মাতৃত্বকালীন অবস্থায় (অন্তঃসত্ত্বা) হলে না থাকার নিয়মটি রহিত করেছে প্রশাসন। তবে সন্তান জন্মদানের আগে ও পরে পরিবারের সঙ্গে শিক্ষার্থীদের থাকা সমীচীন বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমাদের এখানেই থামলে হবে না। বিশ্ববিদ্যালয়ের আরও কিছু নিয়ম পরিবর্তন করার জন্য কাজ করে যাবো। নারী-পুরুষের যে অসমতা, তা দূর করতে ঢাবি থেকে যাত্রা শুরু করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023