শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

৫০০ কোটির সিনেমার জন্য সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকলিন!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ভারতে এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্দেজের প্রেম কাহিনী। এ নিয়ে একেকদিন আসছে একেক রকম খবর। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। চন্দ্রশেখর শুধু দামি উপহারই জ্যাকলিনকে দেননি, সঙ্গে নায়িকার মন পেতে বড় বাজেটের ছবিতে কাজের প্রলোভনও দেখিয়েছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরো কেন্দ্রিক ছবি বানানোর কথা বলেছিলেন সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।

জ্যাকলিন ইডিকে দেওয়া তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সে সময় তিনি নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেন। তারপর ২০২১ সালের অগস্ট মাসে সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকলিন আর সম্পর্ক রাখেননি।

অভিনেত্রী জানিয়েছেন, সুকেশ তাকে ধার দিয়েছিলেন দেড় লাখ রুপি। এছাড়া বিদেশি ঘোড়া, তিনটি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, দুটি হিরের আংটি, নানা রকম দামি পাথর ও হিরে বসানো কানের দুল ২টি ও দুটি পাথরে সজ্জিত হার্মস ব্রেসলেট উপহার দিয়েছিলেন সুকেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023