শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ওমিক্রন ঠেকাতে ছুটি বাতিলের আহ্বান ডব্লিউএইচও’র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে ঠেকাতে বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী ওমিক্রন ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে দেশটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এই আহ্বান জানান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘একটি জীবনকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার চেয়ে একটি অনুষ্ঠান বাতিল করা ভালো। আর জীবন বাঁচাতে হলে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও ভলেন, ‘প্রমাণ পাওয়া গেছে যে ওমিক্রন, ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে।’

এদিকে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিতি পাওয়া ওমিক্রনের সংক্রমণ দিনদিন গুরুতর রূপ নিচ্ছে যুক্তরাজ্যে। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন; গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১০৪ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, এমন অবস্থা যদি অব্যাহত থাকে, তবে যুক্তরাজ্যের জন্য সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023