শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ধর্ষণ মামলায় অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির শাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

পাকিস্তানে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। দায়েরকৃত মামলায় বলা হয়েছে, ইয়াসির শাহ এক কিশোরীকে ধর্ষণ ও হুমকি দিতে বন্ধুকে সহায়তা করেছেন! এমন তথ্য জানিয়েছে জিও নিউজ।

ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে দায়ের কৃত মামলায় বলা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছরের এক কিশোরী। আর সেই কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করেছেন ইয়াসিরের বন্ধু ফারহান। এর ভিডিও ধারণ করে পরে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে মেয়েটিকে। মামলায় বলা হয়, ঘটনাটি ঘটেছে গত ১৪ আগস্ট। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

অভিযোগে কিশোরী বলেছেন, ‘আমি ওই ঘটনার পর ইয়াসিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। তাকে সব কিছু খুলে বলি। কিন্তু ঘটনা শুনে ও হেসে দিয়েছিল। আর বলেছিল কম বয়সী মেয়ে তার ভালো লাগে।’

তার পর তিনি আরও বলেছেন, ইয়াসির তাকে হুমকিও দেয় এই বলে যে, ঘটনাটি জানাজানি হলে ফলাফল কী পরিমাণ ভয়াবহ পারে। সেখানে আরও বলা হয়, ঘটনা ধামাচাপা দিতে ইয়াসির তাকে একটি ফ্ল্যাট কিনে দিতে ও আগামী ১৮ বছর তার ব্যয়ভার বহনেরও প্রস্তাব দিয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত। এক বিবৃবিতে বলেছে, ‘পিসিবি এই মুহূর্তে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। সব জানার পরই মন্তব্য করতে পারবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023