শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মাদাগাস্কার উপকূলে জাহাজ ডুবে নিহত ১৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে অবৈধভাবে ১৩০ জন যাত্রী বহনকারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।এ ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ৬৮ জন এখনও নিখোঁজ রয়েছে। জাহাজে ছিদ্রের কারণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগর থেকে অন্তত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার ফ্রান্সিয়া নামের এ জাহাজটি পূর্ব মানানারা উত্তর জেলার আন্তানম্বে শহর ছেড়েছিল। এটি দক্ষিণে সোনিয়ারানা ইভঙ্গো বন্দরের দিকে যাচ্ছিল।

আফ্রিকার এই দেশটির বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো ভেসেল হিসেবে বা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে সোমবার সেটি অবৈধভাবে যাত্রী নিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা যে তথ্য সংগ্রহ করতে পেরেছি সে অনুযায়ী ইঞ্জিন রুমে পানি ঢুকেছিল। পানি বাড়তে শুরু করেছে এবং এটি পুরো ইঞ্জিন রুমকে ডুবিয়ে দেয়।

নিখোঁজদের খোঁজে জাতীয় নৌবাহিনী ও মেরিটাইম এজেন্সির তিনটি নৌকা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে সহায়তা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023