শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

ইসি গঠন : রাষ্ট্রপতির সঙ্গে জাপার সংলাপ শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়। বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন।

জাপার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু হলো। রাষ্ট্রপতি পর্যায়ক্রমে দেশের নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবেন। সংলাপ শেষ করে আগামী মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন।

রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্য যাচাই-বাছাই করে এবং নিজেরাও কিছু ব্যক্তির নামসহ কমিটি নতুন ইসি গঠনে নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে নতুন ইসি গঠন করবেন।
জাপার প্রতিনিধি দলের অন্যরা হলেন- সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

জানা গেছে, দলটি রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরবে। বঙ্গভবনের নির্দেশনা অনুযায়ী, সংলাপে অংশ নিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের করোনা পরীক্ষা করাতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023