শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ঝড় তুলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’, ৩ দিনেই আয় ১৫৯ কোটি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তার অভিনীত সিনেমা ‘পুষ্পা’ মুক্তি পেয়েছে গেল ১৭ ডিসেম্বর। ছবিটি মুক্তির পর ভারতে রীতিমত ঝড় তুলেছে। হলে আসার ৩ দিনেই বাজিমাৎ করেছে বক্স অফিসে। আল্লুর আগের সব ছবির সাফল্য ছাড়িয়ে গেছে ‘পুষ্পা’।

বলিউড হাঙ্গামা বলছে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৪৫ কোটি রুপি আয় ঘরে তুলেছে। ২য় দিনে তার আয় ছিল ২৯ কোটি। আর তৃতীয় দিনে তার আয় ১৫৯ কোটি রুপি পেরিয়ে গেছে।

২০০-২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই খরচের পয়সা উসুল করে মুনাফার মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।

ছবিটির পরিচালক এই সাফল্যে অভিভূত। তিনি ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলিকে এই সিনেমার সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ভারতবাসীর কাছে ‘পুষ্পা’-কে পৌঁছে দিতে অনেক পরিশ্রম করেছেন রাজমৌলি।’

সুকুমার জানান, ‘রাজামৌলি আমাকে ফোন করেছিলেন এবং আমাকে এই সিনেমাটি সারা ভারতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আমি এই সাহসটা করতে চাইনি। করোনার জন্য। কিন্তু তিনি শুরু থেকেই আমাকে নানা ভাষায় সিনেমাটি মুক্তি দিতে উৎসাহিত করেছেন। উনার কথাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। যার ফল আজ দেখতে পাচ্ছি। গেল তিনদিন ধরে ভারত মাতাচ্ছে ‘পুষ্পা’।’

শুধু সুকুমার নয়, আল্লু অর্জুনও রাজামৌলির প্রশংসা করেছেন। ছবির হিন্দি প্রচারের জন্য আরও কঠোর পরিশ্রম করার বিষয়ে রাজামৌলির পরামর্শের প্রতিক্রিয়া জানিয়েছে এই অভিনেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023