শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ।

ইসলামাবাদে রোববার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশীদার হতে চায়।

পররাষ্ট্র সচিব ওআইসি নেতৃবৃন্দকে এ দুঃসময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে পররাষ্ট্র সচিব ইসলামাবাদে বাংলাদেশ কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023