শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ২৭ কোটি ছুঁই ছুঁই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বিশ্বে এখন নতুন আতংক করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের বিধিনিষেধ জারি করা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আরও তিন হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাশিয়ায় মারা গেছেন এক হাজার ২৩ জন। একই সময়ে বিশ্বে নতুন করে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৪৪২ জন। এসময়ে সেরে উঠেছেন তিন লাখ ২৮ হাজার ৩৯০ জন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৭০ হাজার ১৭৬ জনে। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ২৬২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৭ হাজার ৩২৩ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন।

সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৬৩৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৪২২ জনের। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯৪০ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮৩৮ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, স্পেন, আর্জেন্টিনা ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৮ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023