শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

নিউজিল্যান্ড থেকে সুখবর জানালো টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়াকে কেন্দ্র করে যে দীর্ঘ কোয়ারেন্টাইনে ছিল টিম বাংলাদেশ, সে করোনা প্রটোকলের বিধিনিষেধ কেটে গেছে।

আগামীকাল ২১ ডিসেম্বর থেকে খোলা আকাশের নিচে প্র্যাকটিস করবে মুমিনুল হকের দল। আজ (সোমবার) ভোরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিওবার্তায় জানিয়েছেন এই সুখবর।

আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা নাগাদ (নিউজিল্যান্ডে তখন দুপুর ২টা) পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‌‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। সবার নেগেটিভ এসেছে। তাই আর কোনো ঝক্কি-ঝামেলা নেই। আমরা এখন থেকে মুক্ত।’

সুজন আরও জানান, মঙ্গলবার নতুন হোটেলে উঠবে বাংলাদেশ দল। এদিন থেকে দলগত অনুশীলনও শুরু করতে পারবেন মুমিনুলরা।

সুজন বলেন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি বে ওভালে। ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023