শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বউভাতের দিনই বরকে তালাক দিলেন কনে

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বউভাতের দিনই বরকে তালাক দিয়েছেন এক কনে।  শনিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার চৌডালা ইউনিয়নের অনার্সপড়ুয়া এক মেয়ের সঙ্গে গোমস্তাপুর ইউনিয়নের এক যুবকের বিয়ে ঠিক হয়।

শুক্রবার কনের নানাবাড়ি রহনপুর পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

শনিবার বরের বাড়িতে বউভাতের আয়োজন চলছিল। এরই একপর্যায়ে কনে হঠাৎ করে বরকে তালাকের সিদ্ধান্ত তার পরিবারকে জানান। পরে উভয়পক্ষের সম্মতিতে রাতেই তাদের তালাক হয়।

তালাক সম্পাদন করা সংশ্লিষ্ট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফোন করে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে বরের বাড়িতে যেতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আমি ওই বাড়িতে যাই। পরে জানতে পারি শুক্রবারই তাদের বিয়ে হয়েছিল, একদিন পর বউ তালাক চাইছেন। তবে আমি বারবার এর কারণ জানতে চেয়েছি। তালাকের কারণ সম্পর্কে কোনোপক্ষই মুখ খোলেনি।

তবে স্থানীয়রা জানান, মেয়ের অন্য কোথাও পছন্দ থাকতে পারে। এ কারণে এ তালাকের ঘটনা ঘটে থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023