শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ইরাকে ১০০০ স্কুল বানাচ্ছে চীন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

ইরাকে এক হাজার স্কুল বানাচ্ছে চীন। এ বিষয়ে দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধিমির উপস্থিতিতে চুক্তিতে সই করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

ইরাকি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার (পাওয়ার চায়না) ভাইস প্রেসিডেন্ট লি ডেজ, যার প্রতিষ্ঠান ৬৭৯টি স্কুল তৈরি করবে এবং সিনোটেকের আঞ্চলিক পরিচালক কু জুন, যারা তৈরি করবে ৩২১টি স্কুল। ইরাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন স্কুল নির্মাণে উচ্চতর কমিটির নির্বাহী পরিচালক কারার মুহাম্মদ।

গত বছর সই হওয়া এক সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ইরাকের বিভিন্ন এলাকায় এসব স্কুল তৈরি করছে চীন। তবে দেশটিতে চীনা কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে।

গত নভেম্বরে ইরাকের সামরিক কর্তৃপক্ষ দেশটিতে স্কুল নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় নিরাপত্তা সতর্কতার কথা জানিয়েছিল।

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড বলেছে, দেশটির ডেপুটি অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল-আমির আল-শামারি চীনা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ডেপুটি অপারেশন কমান্ডার ও পুলিশ কমান্ডারদের সঙ্গে দেখা করেছেন এবং সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023