শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিজয়ের পঞ্চাশে মুক্তিযোদ্ধাদের স্মরণে নরেন্দ্র মোদীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

স্বাধীন বাংলাদেশের ৫০ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাত্তরে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি, সব বীরাঙ্গনা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তিনি।

এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, (বাংলাদেশের) ৫০তম বিজয় দিবসে আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়েছি এবং পরাজিত করেছি।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপ্তি এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সস্ত্রীক ঢাকা সফরে এসেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার এই সফর প্রত্যেক ভারতীয়র কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটারে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী।

On the 50th Vijay Diwas, I recall the great valour and sacrifice by the Muktijoddhas, Biranganas and bravehearts of the Indian Armed Forces. Together, we fought and defeated oppressive forces. Rashtrapati Ji’s presence in Dhaka is of special significance to every Indian.

— Narendra Modi (@narendramodi) December 16, 2021
এদিন বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিরোধী দল কংগ্রেসও।

বাংলায় লেখা এক টুইটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ৫০তম বিজয় দিবস উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ লড়াই আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।

 

রাষ্ট্রপতিজির সফর আমাদের গভীর বন্ধুত্ব এবং আমাদের অভিন্ন আত্মত্যাগের মাধ্যমে তৈরি বিশেষ বন্ধনকে প্রতিফলিত করে।

আরেক টুইটে ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতির এই সফর আমাদের গভীর বন্ধুত্ব ও অভিন্ন আত্মত্যাগের মাধ্যমে তৈরি বিশেষ বন্ধনকে প্রতিফলিত করে।

বিজয় দিবস নিয়ে একাধিক টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অংশগ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
৫০তম বিজয় দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ভারতের বর্তমান প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তারা বলেছে, আজ থেকে ৫০ বছর আগে জনগণের ইচ্ছার জয় হয়েছিল, সাহসীদের বীরত্ব জিতেছিল, একজন প্রকৃত নেতার দৃঢ়তা জয়ী হয়েছিল, মানবতার জয় হয়েছিল। এরপর থেকে বাংলাদেশ যে বিশাল অগ্রগতি অর্জন করেছে তার জন্য এই বিজয় দিবসে আমরা তাদের অভিনন্দন জানাই এবং আমাদের সাহসী বীর ও শ্রীমতি ইন্দিরা গান্ধীকে স্মরণ করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023