শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে।

এই ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে অনেকে হতাহত হন।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়ির কত মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দুর্ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে দুর্ঘটনাস্থলকে ‘নরক’ বলছেন।

জাস্টিনিয়ান ইউনিভার্সিটি হাসপাতালের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গুরুতর দগ্ধ হওয়া মানুষের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।’

হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে। এছাড়া দেশটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023