শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

‘ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

পুলিশের কনস্টেবল পদে মেধা তালিকায় শীর্ষে থেকেও ভূমিহীন হওয়ায় কেন খুলনার মীম আক্তারের নিয়োগ দেওয়া হচ্ছে না জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হয়েও জেলায় জমি না থাকায় মীম আক্তারের চাকরি হয়নি। এতে অসন্তোষ দেখিয়েছেন হাইকোর্ট।

এসময় আদালত বলেন, ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না। কোথায় তারা এ্যালকারেজ করবে, সেটা না করে এটা হতে পারে না।

বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করে আদেশ দেন।

এরপর এ বিষয়ে খোঁজ নিয়ে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত।

পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করে আদালতের শুনানিতে ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিচুর রহমান।

অন্যদিকে, সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারা। এর আগে আদালতে গত ১২ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023