শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীতে গত সপ্তাহে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজিতে। আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের।

পেঁয়াজের এই দামের বিষয়ে শ্যামবাজারের এক ব্যবসায়ী বলেন, দুদিন আগে দেশি পেঁয়াজের কেজি বিক্রি করেছি ৬০ টাকা করে। এখন সেই পেঁয়াজের কেজি ৭৫ টাকা বিক্রি করতে হচ্ছে। হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই আমরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছি।
অন্য আরেকজন ব্যবসায়ী বলেন, আমাদের ধারণা এখন পেঁয়াজের দাম বাড়লেও এবার খুব বেশি বাড়বে না। কারণ ইতোমধ্যেই বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে চলে আসবে। কারওয়ানবাজারের এক ব্যবসায়ী বলেন, বাজারে এখন পেঁয়াজের আমদানি (সরবরাহ) কম, এ কারণে দাম বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023