শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে নির্বাচনী অফিস ভাঙচুর,আহত-৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা মার্কার কর্মী সমর্থকরা সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর করেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ত্রি-মহুনী বাজারে এঘটনা ঘটে।

জানা গেছে, নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান নান্টু কর্মীরা বেলা ৩ টার দিকে নির্বাচনী মিছিল বের করে। এসময় তারা ত্রি-মহুনী বাজারে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের আনারস মার্কার অফিস ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। আহতদের মধ্যে আনারস মার্কার কর্মী রানা রবিদাস(১৯) ও নৌকা মার্কার কর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান বলেন সকাল ১০ টার দিকে তার কর্মী বৈদ্যনাথ মহন্তকে আনারস মার্কার কর্মীরা মারধর করে। এরজের ধরে বিক্ষুব্ধ কর্মীরা অফিসে হামলা চালায়।

অপরদিকে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন বলেন বৈদ্যনাথকে তার কোন কর্মী মারধর করেনি। আভ্যন্তরিন কোন্দলের জের ধরে নৌকার কর্মীরাই তাকে মারধর করেছে। আর আমার নির্বাচনী অফিসে নৌকা মার্কার প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডল বলেন, আনারস মার্কার অফিস ভাঙচুরকে কেদ্র করে সেখানে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023