শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

আবহাওয়াবিদরা জানিয়েছেন চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সোমবার অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুদিন পরই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের।

রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি।

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা বেড়ে গেছে। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি থেকে বেড়ে ১০ দশমিক ১ ডিগ্রি হয়েছে। রংপুর অঞ্চল বাদ দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত কমেছে। ঢাকায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমছে। এই কমার ধারা মোটামুটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থাকলেও সোমবার তা কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023