শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

তিন সন্তানের পর নিজেও বিষপান, বাবা ও মেয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে তিন ছেলেমেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এ ঘটনায় বাবা আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তার (৮) মারা গেছেন। আর মুমূর্ষু অবস্থায় ছেলে জাবের (২) ও মেয়ে মাহিমাকে (৪) উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আজ রোববার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর আজ ভোররাতে নিজের তিন ছেলেমেয়েকে বিষপানের পর নিজেও বিষপান করেন আনোয়ার হোসেন। এতে তিনিসহ মেয়ে রাহিনী মারা যান। পরে স্থানীয়রা বাকি দুজনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার এবং বিষপান করা অজ্ঞান দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023