শিরোনাম :

ট্রেলারে জমজমাট সিনেমার আভাস দিলো ‘শান’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। এর আগে টিজার প্রকাশ হলেও এবারের প্রচার ভিডিওটি আরও আকর্ষণীয় ও উত্তেজনায় ভরপুর।

ছবিতে মানবপাচারের বিরুদ্ধে লড়া একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সিয়াম আহমেদকে। এটি মুক্তি পাবে আগামী বছরের ৭ জানুয়ারিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সিনেমার ট্রেলার উন্মুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম ও সিনেমার পরিচালক এম রাহিম।

ট্রেলারে মূল গল্পকে তুলে আনতে ব্যয় হয়েছে প্রায় মিনিট খানেক সময়। এরপর অ্যকাশন অবতারে একের পর এক দৃশ্য ও সংলাপে মাতিয়েছেন সিয়াম। অনুমান করা যায় এই সিনেমা দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এই নায়ক।

সিনেমার ট্রেলারে দেখা গেছে তাসকিন রহমান ও মিশা সওদাগরকেও। এক ঝলকের জন্য হাজির হয়ে আগ্রহ বাড়িয়েছেন ছবির নায়িকা পূজা চেরিও।

সিনেমাটি নির্মিত হয়েছে ফিলম্যান প্রডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিম উদ দৌলা।

এতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023