শিরোনাম :
শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

নতুন সিনেমা নিয়ে ফিরছেন রত্না

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না এখন পর্দায় অনুপস্থিত। অনেকদিন তাকে পর্দায় দেখা যায় না। ৬ বছর আগে ‘টোকিও মুভিজ’র কর্ণধার প্রযোজক আকতারুজ্জামান আকতারকে বিয়ে করেছিলেন তিনি। আজ তাদের বিবাহিত জীবনের ছয় বছর পেরিয়ে সাত বছরে পা রাখছেন। দুই সন্তান নিয়ে তার এখন সুখের সংসার। একজন রাজ্য হাসেন অন্যজন সহ্য হোসেন। বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছেন বিধায় ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত রত্না।

রত্না বলেন, ‘আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর-লাকী সেভেন। সত্যিই আমি ভাগ্যবতী যে আমি আমার দাম্পত্য জীবনটা বেশ সুখে কাটাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে সুন্দর এক দাম্পত্য জীবন দিয়েছেন। আকতার মানুষ হিসেবে খুব অসাধারণ মানুষ, ভীষণ ভালো মনের মানুষ। আমার জীবনে তাকে পেয়ে আমি সত্যিই ভীষণ খুশী। বাকীটা জীবন তারসঙ্গে সুখে শান্তিতে কাটাতে চাই-চাই সবার দোয়া ভালোবাসা।’

 

চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ২০০১ সালের ৮ জুন সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমা মুক্তির মধ্যদিয়ে রূপালী পর্দায় রত্নার অভিষেক হয়। পরবর্তীতে ‘মরণ নিয়ে খেলা’,‘ ইতিহাস’,‘ পড়েনা চোখের পলক’,‘ তুমি শুধু আমার’, ‘ তুমি কী সেই’,‘ প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’,‘ অঙক’,‘ হিংসা প্রতিহিংসা’ আরো বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বিভাগ পরিবর্তন করে সমাজকর্ম বিভাগ থেকে ২০১০ সালে অনার্স এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগ সথেকে ২০১১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে সারা বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করেন।

রত্না জানান, এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ তিনি শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে যেসব সিনেমা সেগুলো হচ্ছে জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারী অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’। সিনেমাগুলো মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জাানান রত্না। রত্না প্রথম আইয়ূব বাচ্চুর একটি মডেল হিসেবে কাজ করেন। বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে তিনি বেশ প্রশংসিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023