শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এবার বাংলাদেশে ওমিক্রন: আক্রান্ত দুই নারী ক্রিকেটার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে গত ১ ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার গৌরব নিয়েই দেশে ফিরে আসে নারী দল। তবে দেশে ফেরার পরেই অনাকাঙ্ক্ষিত এক সংবাদ পায় তারা।

দেশে ফেরার পর দুবারের করোনা পরীক্ষায় দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সারা বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণের শঙ্কায় তাদের রাখা হয়েছিল আইসোলেশনে। পুরো দলের কোয়ারেন্টাইনের সময়ও বাড়ানো হয়েছিলো। কয়েক দফা পরীক্ষা শেষে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ওই দুই নারী ক্রিকেটার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত।

পরে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন গণমাধ্যমের সামনে খবরের সত্যতা স্বীকার করে বলেন, দুজন ওমিক্রন আক্রান্ত হলেও তারা শারীরিকভাবে সুস্থ আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023