শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাটাখালীর মেয়র আব্বাস সাময়িক বরখাস্ত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবার সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে মেয়র আব্বাস আলীর সাময়িক বরখাস্ত সম্পর্কিত একটি প্রজ্ঞাপন পেয়েছি। ৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তিনি গ্রেফতার হওয়ায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে প্রতীয়মান হওয়ায় পৌর মেয়রের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা যুক্তিযুক্ত। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) এর ক্ষমতাবলে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে রাজশাহী সিটি করপোরেশনের গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামেন স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023