শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: আ’লীগ নেতা রানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা এলএলবি ভোটারদের উদ্দেশে বলেছেন, উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রতীক নৌকা। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও এই প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন বুঝে নিন।
বুধবার রাতে নন্দীগ্রামে মির্জাপুর বার্মন গ্রামে ভাটরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্রের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোরশেদুল বারী, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, যুবলীগ নেতা ইঞ্জি: মোফাজ্জল বারী, সুজন প্রামানিক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023