শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কোভিশিল্ডের আরও ২৫ লাখ টিকা দেশে এলো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের ২৫ লাখ টিকার একটি চালান ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের এই টিকা আমদানিকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। রাতে বিমানবন্দরে বেক্সিমকোর কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এ টিকা সরবরাহ করা হবে। এ নিয়ে প্রতিবেশী দেশটি থেকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা এসেছে।

এর আগে দেশে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের নভেম্বরে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করে সরকার। সেই চুক্তি অনুযায়ী, এ বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে দেশে।

৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারতে করোনাভাইরাস মহামারি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দেয় দেশটির সরকার। এরপর প্রায় সাত মাস পর টিকা পাঠানো শুরু করে সেরাম, যে চালানে গত ৯ অক্টোবর ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছে দেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023