শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

লরির ধাক্কায় দুমড়ে গেলো সায়ন্তিকার গাড়ি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

পশ্চিমবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ এলাকায় তার গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়েছে।

দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর হাতে গুরুতর আঘাত লাগে। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন। বর্তমানে তিনি বাঁকুড়ায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন সায়ন্তিকা। পথে বর্ধমানের রাজবাঁধ এলাকায় পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। এতে দুমড়ে যায় গাড়ির একাংশ।

দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023