শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

জয়পুরহাটে ভাইকে হত্যা: দুই ছোট ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

মুক্তজমিন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

জয়পুরহাটে জমিজমা ও গাছ কাটা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঞ্চল্যকর জাহের ওরফে আবু তাহের হত্যা মামলায় আপন দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের মৃত তাছেম উদ্দীন মন্ডলের ছেলে সেকেন্দার (৪০) ও শহিদুল (৩৬) এবং উলিপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে বাবু মিয়া (৩৫)।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামে জমিজমা ও গাছ কাটা সংক্রান্ত বিরোধের জের ধরে জাহের ওরফে আবু তাহেরের সঙ্গে তার দুই ছোট ভাই সেকেন্দার ও শহিদুলের বিবাদ চলে আসছিল। ২০০৭ সালের ১ মার্চ রাতের খাওয়া-দাওয়া শেষে আবু তাহের তার স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে মধ্যরাতে আসামিরা তাদের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রী ও ছেলেকে বেঁধে রেখে তাহেরকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় একই বছরের ২ মার্চ নিহতের শশুর আশরাফ আলী মন্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আক্কেলপুর থানার তৎকালীন এসআই আনছারি জিন্নাত ও মোজাফ্ফর হোসেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ রায় ঘোষণা করলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), আসামিপক্ষে অ্যাড. আবু ইউসুফ মো. খলিলুর ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023