শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নন্দীগ্রামে চোলাই মদ উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চোলাই মদ উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে ৭ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। পরে সেখান থেকে পুলিশ ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামে বৃন্দাবনপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আগামী শনিবার ওই এলাকায় জাম্বু মাহাতোর দুই মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে সামাজিক রীতি অনুযায়ী বর পক্ষের জন্য বাড়িতে চোলাই মদ তৈরি করে রাখা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আদিবাসীদের ঘর তল্লাশিকালে পুলিশকে বাধা দেয়া হয়।

একপর্যায়ে আদিবাসীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় আদিবাসী নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আদিবাসী পল্লীর ৭-৮ জন নারী-পুরুষ আহত হন।

এছাড়া নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ ৭ পুলিশ সদস্য আদিবাসীদের হামলায় আহত হয়েছেন। আহতদের মধ্যে এসআই রেজাউল করিমকে গুরুতর অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৬ পুলিশ সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুজন মাহাতো নামের একজনকে আটক করে। এ সময় জাম্বু মাহাতোর বাড়ি থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

দাসগ্রামের আদিবাসী পল্লীর জাম্বু মাহাতো বলেন, পুলিশের মারপিটে আদিবাসীদের মধ্যে হরিদাস মাহাতো, ভক্তি রানী মাহাতো, অন্তরা মাহাতোসহ ৭-৮ জন আহত হন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাদের হেফাজত থেকে চোলাই মদ উদ্ধার করতে গেলে আদিবাসীরা পুলিশের ওপর হামলা করে। এতে ৭ পুলিশ আহত হন। এ সময় ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023