শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৫ বিষয়ের উপর হবে প্রাথমিকে মূল্যায়ন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

চলতি বছরও প্রাথমিকে হবেনা কোন পরীক্ষা। এমন আভাস আগেই দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উঠানো হবে এ নিয়ে এখনো রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা।

কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, পরবর্তী শ্রেনীতে শিক্ষার্থী উন্নীত করার ক্ষেত্রে মূল্যায়নে মোট পাঁচ বিষয়ে আলাদা ভাবে নম্বর প্রদান করতে হবে। এ পাঁচটি বিষয় হলো শিক্ষার্থীদের উপস্থিতি, বাংলা ও ইংরেজী পড়া, সকল বিষয়ের উপর মৌখিক পরীক্ষা, আচরণ, ধারাবাহিক মূল্যায়ন/ঘরে বসে শিখি/ প্রোফাইল/অনলাইন ক্লাস।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, চলতি বছর প্রাথমিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে।

তিনি আরও বলেন, মূল্যায়ন করার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটারিয়া আমরা ঠিক করে দিয়েছি। সে অনুযায়ী স্কুলগুলো শিক্ষার্থীদের মূল্যায়ন করবে।

প্রসঙ্গত, এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তখন বলা হয়েছিল, এবার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে না। বার্ষিক পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023