শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫ হাজার কোটি ডলারের মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বেশ কয়েকজন রোহিঙ্গা ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোস্যাল মিডিয়া জায়ান্টটিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মামলা দায়ের করা রোহিঙ্গারা ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলায় দাবি করা হয়েছে ফেসবুক প্লাটফর্ম নিপীড়িত জনগোষ্ঠীটির বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ২০১৭ সালে সেনা অভিযানের সময় প্রায় দশ হাজার রোহিঙ্গা মুসলিম নিহত হয় বলে ধারণা করা হয়ে থাকে।

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা তাৎক্ষণিকভাবে ওই অভিযোগ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেখায়নি। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ঘৃণাপূর্ণ প্রচার এবং বিপজ্জনক অপতথ্য বছরের পর বছর ধরে চলতে দিয়েছে কোম্পানি।

যুক্তরাজ্যে কয়েকজন শরণার্থীর প্রতিনিধিত্ব করা ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান ফেসবুককে চিঠি দিয়ে অভিযোগের বিষয়ে অভিহিত করেছে। এতে অভিযোগ করা হয়েছে ফেসবুকের অ্যালগরিদম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাবাদী বক্তব্য ছড়াতে সহায়তা করেছে। এছাড়া কোম্পানিটি রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়া পোস্ট নামিয়ে ফেলতে কিংবা মুছে ফেলতে ব্যর্থ হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে দাতব্য প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যম সতর্ক করলেও সময় মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক।

যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশে বাজার ধরতে ফেসবুক রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনকে বাজি ধরেছে।

২০১৮ সালে ফেসবুক স্বীকার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণা ছড়াতে তারা যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্ট নিয়ে ফেসবুক ব্যাপকভাবে সুরক্ষিত। তবে নতুন দায়ের করা মামলায় মিয়ানমারের আইনি যুক্তি তুলে ধরা হয়েছে। ওই আইনে এই ধরনের সুরক্ষা না থাকায় এই মামলায় ফেসবুক বিপদে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023