শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তিনদিনের রিমান্ডে মেয়র আব্বাস

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে কটূক্তির ঘটনায় করা মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আব্বাসকে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম।

এ বিষয়ে পিপি মোসাব্বিরুল ইসলাম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া এ ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কি না সে বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তদন্তের নির্দেশনা দিয়েছেন।

এদিকে, আব্বাসকে আদালতে তোলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় আদালত চত্বরে প্রবেশে দেখা দেয় বেশ কঠোরতা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছিল।

১ ডিসেম্বর রাজধানীর রাজমনি ইসা খা হোটেল থেকে র্যাবের সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে। পরে ২ ডিসেম্বর র্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে পৌর মেয়র আব্বাসকে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে সেদিন সকালে আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে আব্বাসকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023