শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া সদর থানার ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে তিনজন উপ-পরিদর্শক (এসআই) ও দুজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আছেন।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

বদলিকৃতদের মধ্যে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে (জনস্বার্থে) নাটোর জেলা পুলিশ এবং তিন এসআই (প্রশাসনিক কারণে) গোলাম মোস্তফা, মিথুন সরকার ও মুক্তার মাহামুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। এছাড়া দুই এএসআই (প্রশাসনিক কারণে) মনিরুল হোসেন ও আঙ্গুর হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

ওসি সেলিম রেজা বলেন, সবগুলো নিয়মিত বদলির অংশ। দ্রুত তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023