শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাঁচা বাদামে আছে যেসব স্বাস্থ্য উপকারিতা

হেলথ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বাদাম শরীরের জন্য অনেক উপকারী সে কথা আমরা সবাই-ই জানি। ওজন কমানো থেকে শুরু করে শারীরিক নানা সমস্যার সমাধান আছে এই বাদামে। বিশেষ করে চিনা বাদাম, আর এটি বেশি সহজলভ্য হওয়ায় সবার কাছেই প্রিয়।তবে কাঁচা নাকি ভাজা অবস্থায় বাদাম খাওয়া ভালো? জানলে অবাক হবেন, ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে এমন কিছু উপাদান আছে যা একাধিক রোগ থেকে দূরে রাখে। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড় গঠনে ও মাংসপেশি মজবুত রাখে, ব্রেইনের কার্যক্ষমতা উন্নত করে, ক্যানসার প্রতিরোধ ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঁচা বাদামে থাকে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাংগানিজসহ আরও অনেক উপকারী উপাদান। তাই দৈনিক অবশ্যই অল্প পরিমাণে হলেও খেতে পারেন কাঁচা বাদাম।

তবে ভাজা বাদামেও মিলবে নানা উপকার। নিয়মিত বাদাম খেলে মিলবে যেসব শারীরিক উপকারিতা- -উপকারী কোলেস্টেরল পাওয়া যায় বাদামে। -এতে থাকে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন ও ইন্টারলিউকিন। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। -ফাইবার থাকায় বাদাম খেলে হজমের সমস্যায়ও দূর হয়। -বাদাম খেলে হৃদপিণ্ড সক্রিয় থাকে। -নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম। – বাদাম খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয়।

এছাড়াও বাদামে থাকা প্রাকৃতিক তেল যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। -বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয়। -স্মৃতিশক্তি বাড়াতে বাদামের উপকারিতা প্রচুর। -অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে বাদাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023