শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া শজিমেক হাসপাতালে হার্টে রিং পরানো শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হার্টের রোগীদের রিং (স্টেনটিং) পরানো কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে বগুড়াসহ আশপাশের জেলাগুলোর রোগীরা স্বল্প খরচে শজিমেক হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন। তার নেতৃত্বে ১৩ সদস্যের টিম বগুড়ায় হার্টে রিং পরানোর কাজ শুরু করেন।

এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসীন, অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শেখ মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালের ৩১ আগস্ট বগুড়া শহরের ছিলিমপুরে শজিমেক হাসপাতালের উদ্বোধন হয়। এর কয়েক মাস পর ওই হাসপাতালে প্রথমে পরীক্ষামূলক এনজিওগ্রাম চালু হয়। এরপর দীর্ঘদিন ২০১৪ সাল পর্যন্ত এনজিওগ্রাম বন্ধ থাকার পর ২০১৯ সালে নতুন মেশিন স্থাপনের মাধ্যমে ২০২০ সাল থেকে আবারও এনজিওগ্রাম চালু করা হয়।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় হার্টে রিং পরানো কার্যক্রম শুরু হলো। ওই হাসপাতালের ১৩ সদস্যের একটি টিম বগুড়ায় এসেছে। তারাই স্টেনটিং করবেন। এরপর থেকে এখানে সপ্তাহে দুদিন করে রিং পরানো হবে। এতে বগুড়াসহ আশপাশের জেলার হার্টের রোগীরা খুব স্বল্প খরচে এখানে হার্টের চিকিৎসা করাতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023