শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আরও ২ কোটি ৯০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ২ কোটি ৯০ লাখ টিকা বিনা মূল্যে দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের রজতজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। যখন টিকা পেতে বাংলাদেশ সংকটে পড়েছিল এবং আমরা সব জায়গায় টিকা খুঁজছিলাম, ঠিক তখন যুক্তরাষ্ট্র ৫৫ লাখ টিকা দিয়েছিল। এখন আমরা দেশটির কাছ থেকে আরও ২ কোটি ৯০ লাখ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ধারাবাহিক এই সহায়তার জন্য তাদের ধন্যবাদ জানাই।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে থাকার জন্যও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, অ্যামচেমের সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম, আফতাব উল ইসলাম, ফরেস্ট ই কুকসন প্রমুখ।

সংগঠনের রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ১৩টি প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের জন্য পুরস্কৃত করেছে অ্যামচেম। এর মধ্যে পুরস্কার পাওয়া সেরা তিন প্রতিষ্ঠান হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কোকাকোলা বাংলাদেশ ও সিটি ব্যাংক লিমিটেড।

অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাট্র্যাক লিমিটেড, শেভরন বাংলাদেশ, ড্যাফোডিল কম্পিউটার্স, এনার্জিপ্যাক ও পাওয়ার জেনারেশন, লিডস করপোরেশন, মাস্টারকার্ড, মার্কেন্টাইল ব্যাংক, মেটলাইফ বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও থেরাপ বিডি লিমিটেড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023