শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বগুড়ায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বগুড়ায় সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটনকে হত্যা চেষ্টা মামলার আসামী মো: পাভেলকে শিবগঞ্জ পৌর এলাকায় দিনরাত চিরুনী অভিযান চালিয়ে বুধবার (১ ডিসেম্বর) ভোরে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ।
জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরী পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন। গত ২০১৪ সালে জালাওপোড়াও আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনকালে তার পিছন থেকে হত্যার উদ্যেশে রাম দা দিয়ে মাথায় আঘাত করে। ঘটনার পর ২০১৪ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখে সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা করেছিলেন। বগুড়া স্পেশাল জজ আদালতের মাধ্যমে মামলার রায় ঘোষণার পরেও আসামী মো: পাভেল দীর্ঘদিন আত্মগোপনে ছিল। দিনরাত চিরুনী অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত ভোরে বগুড়া সদর থানা পুলিশের এস আই জাকির, এএসআই ডন কংকন বর্মণ ও সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে।
এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের এসআই জাকির জানান, গতকাল বুধবার ভোরে আসামী পাভেলকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের টিম। ওই দিন দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। আসামী পাভেলকে বগুড়া স্পেশাল জজ আদালত পাঁচ সাঁজা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023