শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে ৩ স্কুলশিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে শিক্ষকসহ আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ১৫ বছর বয়সী হামলাকারী ওই কিশোরকে আটক করা হয়েছে।

মারা যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী এবং ১৬ বছরের এক কিশোর রয়েছেন। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল। বাকি দুজনের অস্ত্রোপচার হয়েছে।

অকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককে সাংবাদিকদের জানিয়েছেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারী কিশোর তখন সেখানেই পায়চারী করছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ আসার পর হামলাকারী কিশোর মিনিট পাঁচেক লুকিয়ে ছিল। তবে সে নিজে থেকে আত্মসমর্পণ করেছে। তাকে আটক করতে গুলি করার প্রয়োজন হয়নি। সে তার পক্ষে আইনজীবী চেয়েছে। যদিও এ হামলার কারণ সম্পর্কে ওই কিশোর কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে গোলাগুলির ঘটনা ছিল কিছুটা কম। এ বছরের ১১ মাসে দেশটিতে বিভিন্ন স্কুলে ১৩৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আগের বছর ২০২০ সালে ৬১১টি গোলাগুলির ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023