শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চীন ও রাশিয়াকে প্রতিরোধে সামরিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

ইরান ও উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখার পাশাপাশি চীন ও রাশিয়ার বিরুদ্ধেও সামরিক শক্তিবৃদ্ধি করা হবে বলে সোমবার জানাল যুক্তরাষ্ট্র। যে সব ঘাঁটি মূলত এই দুই দেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজ করছে সেখানে বাড়ানো হবে সেনাবাহিনীর সংখ্যা। ‘গ্লোবাল পশচার রিভিউ’-এর ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে এ দিন জানায় পেন্টাগন।

প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে আসার পর পর এই রিভিউয়ের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন জো বাইডেন। যার অন্তর্গত এই সিদ্ধান্ত বলে জানানো হলেও তা সংক্রান্ত বিস্তারিত কিছু নিয়ে মুখ খোলেনি পেন্টাগন।

গোপনীয়তা রক্ষার্থেই এই পদক্ষেপ বলে জানান কর্মকর্তারা। তবে চীন ও রাশিয়ার বিরুদ্ধে এই প্রতিরোধ গড়তে ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপরে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোকে শক্তিশালী করে তুলতেই মূলত জোর দেয়া হবে বলে পেন্টাগন সূত্রের খবর।

পেন্টাগনের উচ্চ পদস্থ নীতি নির্ধারণকারী কর্মকর্তা মারা কার্লিনের কথায়, ‘চিন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর তরফে সামরিক উত্তেজনার মোকাবেলা করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিরতা বজায় রাখতে আমেরিকার মিত্র দেশ এবং সহযোগীদের সহযোগিতা আরো বাড়ানো হবে।’

পাশাপাশি, ইউরোপে রাশিয়ার আগ্রাসন রুখতে প্রতিরোধের দিকে নজর দেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023