শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডিসেম্বরের শুরুতে বৃষ্টির আভাস, বাড়বে শীত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক পূর্বাভাসে জানিয়েছেন, বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। এতে ডিসেম্বরের শুরুর দিকে দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে শীতও বাড়বে।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এমনটাই জানিয়েছেন। শাহীনুল ইসলাম আরও জানিয়েছেন, দুই থেকে তিন দিন পর দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এর প্রভাবে ডিসেম্বরের ৬-৭ তারিখের দিকে দেশে বৃষ্টিপাত হতে পারে। তবে এখনো লঘুচাপটি সৃষ্টি হয়নি।

এদিকে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023