শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে জয়ী নৌকা ৫২৫, স্বতন্ত্র ৪৪৬

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছে ৫২৫টি ইউপিতে (এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯৯ জন), স্বতন্ত্র ৪৪৬টিতে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন) ও জাতীয় পার্টি ১৭টিতে জয় পেয়েছে। নির্বাচনে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে। এছাড়া একটি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে তিন ধাপে ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে নৌকা ১২৭৮টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৮৬১টিতে জয় পেয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে এক কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে এক কোটি ৩০ লাখ ২৮ হাজার ৩১৮ জন ভোট দিয়েছেন। সে হিসাবে ভোট পড়েছে ৭৪ দশমিক ২১ শতাংশ।

শনিবার এক হাজার আটটি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও স্থগিত হয় সাতটির নির্বাচন। নয়টি ইউপির বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফল প্রকাশ হয়নি। ফলে ওইদিন নির্বাচন সম্পন্ন হয় ৯৯২টি ইউপিতে।

ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফলের সমন্বিত প্রতিবেদন অনুযায়ী, নৌকার প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছে ৫২৫টি ইউপিতে (এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯৯ জন), স্বতন্ত্র ৪৪৬টিতে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন) ও জাতীয় পার্টি ১৭টিতে জয় পেয়েছে।

এছাড়া একটি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৪৮৬টিতে এবং ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান।

এ ধাপে জাতীয় পার্টি ১০টিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চারটি এবং জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মসলিশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের প্রথম দফার ভোটে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টি ইউপিতে নৌকা ও স্বতন্ত্র পেয়েছে ৪৯টি চেয়ারম্যান পদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, জাতীয় পার্টি-জেপি ও জাতীয় পার্টি-জাপা পেয়েছে তিনটি করে চেয়ারম্যান পদে জয় পায়।

২০ সেপ্টেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীদের মধ্যে নির্বাচিত হন ১১৯ জন ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হন ৩৬ জন।

সব মিলিয়ে প্রথম ধাপে আওয়ামী লীগের ২৬৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023