শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বঙ্গবন্ধুকে কটূক্তি: পদত্যাগ করলেন বগুড়ার সেই আ’লীগ নেতা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির ঘটনায় বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া নিজেই পদত্যাগ করেছেন। এ সংক্রান্ত একটি পত্র বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর কাছে পৌঁছে দেন তিনি।

সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, সম্প্রতি হয়ে যাওয়া এ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার বক্তব্যের একটি অডিও-ভিডিও ভাইরাল হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করেন। তার বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ নিয়ে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়েছে। কিন্তু তার আগেই নিজের কৃতকর্মের দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন।

আহসান হাবিব আম্বীয়ার ১৫ মিনিটের ওই ভিডিও-অডিও রেকর্ডে শোনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাম্যমাণ মাজার নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেও জনগণ ভোট দেবে না। এমনকি জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে সারাদেশে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের মাথায় কোনো বুদ্ধি নেই।

এছাড়া আওয়ামী লীগের জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিয়েও বিভিন্ন কুটুক্তিপূর্ণ মন্তব্য করেন তিনি।

আহসান হাবিব নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কম্পিউটারে আমার বক্তব্য এডিটিং করে বিকৃত করা হয়েছে। আমি যা বলেছি, তা সম্পূর্ণ উল্টোভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক, নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন। কিন্তু তাদের মিথ্যাচারের বিরুদ্ধে রহস্যজনক কারণে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মোকাবিলা করতে না পারায় নিজেই পদত্যাগ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023