শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ঢাকায় আসছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ‘ডুব’- এর পর আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সিনেমার অভিনয়ে যোগ দিতে ১২ ডিসেম্বরে তিনি আসছেন ঢাকায়।

সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা ‘বিলডাকিনী’ -তে অভিনয় করবেন পার্নো। তার ঢাকায় আসার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, ‘১২ ডিসেম্বরে ঢাকায় এসে সেদিনই রাজশাহী চলে আসবেন পার্নো। ১৩ তারিখ থেকে নওগাঁ জেলা বিভিন্ন লোকেশনে শুটিং করবো। সব প্রস্তুতি নিচ্ছি।’

‘বিলডাকিনী’ সিনেমায় পার্নো মিত্রের বিপরীতে থাকবনে অভিনেতা মোশাররফ করিম।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।

প্রসঙ্গত, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023